,

আজ প্রীতি জিনতার মুখোমুখি সাকিবরা

sakib=2ক্রীড়া ডেস্ক :আইপিএলের ৩৪তম ম্যাচে আজ প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে যাচ্ছেন সাকিবরা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি দেখাবে মাছরাঙা ও সেট ম্যাক্স টিভি। চলতি আসরে এককথায় উড়ছে প্রীতির দল। ৮ ম্যাচে মাঠে নেমে ৭টিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে অবস্থান পাঞ্জাবের। অন্যদিকে ৮ ম্যাচের মাত্র ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ ম্যাচে গৌতম গম্ভীরের ব্যাটিংয়ে ও সাকিবের বোলিংয়ে ভর করে জয় পেয়েছে কলকাতা। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান প্রায় সবগুলো ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছেন। কখনো বল হাতে আবার কখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। তবে পাঞ্জাবের ম্যাড ম্যাক্সওয়েল ও মিলার রয়েছেন দুর্দান্ত ফর্মে। নিজেদের দিনে যেকোনো একজন জ্বলে উঠলেই প্রতিপক্ষ ধরাশায়ী। তাদের বিপক্ষে আজ সাকিবের কলকাতা কেমন খেলে, সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি