,

স্বাস্থ্য শিক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় সিভিল সার্জন

brahmanbaria-sm20140129151135প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস বলেছেন, পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরী পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা আমাদের জন্য বেশি প্রয়োজন। এই বিষয়টা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে কিভাবে খাদ্য তৈরী এবং সংরক্ষণ করলে ভাল খাবার পাওয়া যাবে আর পরিবেশন করা যাবে তা সবাই সচেতন হলেই নিজ জীবনে গড়ে তোলা সম্ভব। 





তিনি বলেন, শুধু আইন করেই সব কিছু সঠিকভাবে করা যায় না। একমাত্র নিজ নিজ কাজে ও দায়িত্বপালনে সচেতন হয়ে কাজ করলেই পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরী এবং পরিবেশন করা সম্ভব। এক্ষেত্রে সবার সচেতন হওয়ার কোন বিকল্প নেই। 





তিনি গতকাল ৬ মে সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে দেশশ্রী উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত প্রকাশ করেন।





সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিকুজ্জামান এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলাম বকুল এর সঞ্চালনায় ইমাম, সাংবাদিক, হোটেল মালিক শ্রমিক, এনজিও এবং মানবাধিকার কর্মকর্তা, স্যানিটারী ইন্সপেক্টর, সমাজকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন সহায়তাকারী দেশশ্রী উন্নয়ন সংস্থার প্রতিনিধি মাহমুদা খাতুন, ইমাম হাফেজ মহিউদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর সদর শফিকুল ইসলাম, হোটেল মালিক মোঃ আবদুল মালেক, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাংবাদিক জসিম উদ্দিন, সমাজ কর্মী নজরুল ইসলাম, মানবাধিকার সংস্থা সহায়ক এর কো- অর্ডিনেটর রাজিয়া সুলতানা, এনজিও কর্মকর্তা মোহাম্মদ পারভেজ।





বক্তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখি স্বাস্থ্যকর সমাজ গড়ি শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সবাইকে পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ খাদ্য তৈরী ও পরিবেশনে অধিক সচেতন হওয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ