বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি পরীক্ষায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে

77777777777ডেস্ক রির্পোট : জেএসসি পরীক্ষায় সবার্ধিক সংখ্যক বৃত্তি পেয়ে নাসিরনগর উপজেলায় শীর্ষে স্থান পেয়েছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণ গ্রেডে ২১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হল মোঃ মোহাইমিনুল ইসলাম,মোঃ হাবিবুল্লাহ মিয়া, মোঃ সুলতানুল আরিফ, রাইফুর রহমান চৌধুরী, পূরবী চক্রবর্তী, ঝুমা আক্তার, মোঃ তালিফ মিয়া, মনিকা পারভীন চৈতী ও নাজনীন জাহান। সাধারণ গ্রেডে  বৃত্তি প্রাপ্তরা হল জুনাইদ আহমেদ জনি, নিকেশ দাস, সৈয়দ আবু জুনাইদ, সুরমা বেগম, নুসরাত জাহান ফাতেমা, শিউলী আক্তার, কাজী উম্মে জামিল, মোস্তাফিজুর রহমান ভুইয়া, ইসরাত জাহান চৌধুরী ইমা, মোঃ জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ, নিঝুম আক্তার, আঞ্জমান আক্তার, পপি আক্তার, জাকিরুল ইসলাম, জাকারিয়া আহমেদ সুমন, মেহেরুন্নাহার তানিয়া, অপূর্ব আচার্য, অজয় সূত্রধর, নুরুন্নাহার বেগম ও মোঃ সোহেল মিয়া। প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ও সুষ্ঠু মনিটরিংয়ের ফলেই এবার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ফলাফলে এ উপজেলায় ৩৯ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে। এছাড়া উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৪ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ জন ও কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ৩ জন বৃত্তি পেয়েছে। বাকি বিদ্যালয়গুলো থেকে কেউ বৃত্তি পায়নি। এনিয়ে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ জানায় বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকটের পাশাপাশি নিধারির্ত কোটা থাকায় বৃত্তির সংখ্যা হ্রাস পেয়েছে।  তবে মাত্র ৪ টি বিদ্যালয় থেকে বৃত্তি পাওয়ার বিষয়টি দুঃখজনক।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা