,

খন্দকার মাইনুদ্দিন কবিরাজ

Bancharampurডেস্ক রির্পোট : বাঞ্চারামপুর থানার হোগলাকান্দি গ্রামের খন্দকার মাইনুদ্দিনের নামে বার বার বিভিন্ন পত্র- পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও বন্ধ হচ্ছে না অবৈধ চিকিৎসা ।খন্দকার মাইনুদ্দিন নিজেকে একজন ভাল কবিরাজ বলে দাবি করে। আসলে সে কবিরাজ নয়। সরজমিনে গিয়ে দেখা গেছে যে, খনকার মাইনুদ্দিন একজন কৃষক ছিলেন। সেখান থেকে সে একজন কবিরাজ আবার অনেকে ধারনা করিতেছে যে, সে একজন ভন্ড বাবা তাহলে কোনটা সত্য ? কবিরাজ না ভন্ড বাবা। যদি কবিরাজ হয় তাহলে তার কাছে পাওয়া যাবে কবিরাজি ঔষধ কিন্তু তার কাছে পাওয়া যায় কিছু মাদুলি ও তাবিজ। 

তাহলে এখন বুঝা যাচ্ছে যে সে কোন কবিরাজ নয়। সে মানুষকে তাবিজ দেয়। কি রোগের কারনে মানুষকে তাবিজ দেয় এটা জানতে চাইলে সে বলে  আমার তাবিজে হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যায়, প্রেম ভালবাসার সম্পর্ক গভীর হয়, ব্যবসা বানিজ্যে মঙ্গল হয়, বিবাহ না হলে, গ্যারান্টি দিয়ে তাবিজ দেওয়া হয়, শত্র“ থাকিলে বান মারা হয়, প্রতিটি কাজের বিনিময় সে  ৫০০০/- টাকা নেয়। এটা তার নিজের কথা। এবার আসুন তার তাবিজে শতকরা কতজন লোক ভাল হয়। গোপন সূত্রে জানা যায় যে, খন্দকার মাইনুদ্দিনের ১টি বোন স্বামীর সংসার থেকে ১০ বছর ধরে ছিন্ন স্বামী তাকে ভাল বাসেনা। তাহলে যে তার নিজের বোনের স্বামীকে তাবিজের মাধ্যমে আনতে ব্যর্থ, সেখানে অন্য লোকের হারিয়ে যাওয়া জিনিস কেমন করে ফিরে পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি বলে এই খন্দকার মাইনুদ্দিন ভূয়া, তার তাবিজে কোন কাজ করেনা, তার নামে থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। তার নামে কয়েক দিন পরে পরে পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে। তার কাছে আসিলে টাকা নিয়ে আসতে হয়। টাকা নেওয়া শেষ তার কাজ ও শেষ, সে আরো জানায় খন্দকার মাইনুদ্দিন নিজের মাকে ও দেখাশুনা করে না, মার সাথে দুদিন পর পর  ঝগড়া করে। তাহলে পাঠক আপনারা বলুন এই খনকার মাইনুদ্দিন তাবিজে শতকরা কতজন লোকের উপকার হয়। যে তার বোনের উপকার করিতে পারেনা সে অন্যের উপকার করবে কি করে। হোগলা কান্দি গ্রামের এক বাসিন্দা জানান, খনকার মাইনুদ্দিন তাবিজে কাজ হয়না। যদি হতো তাহলে তার বোনের উপকার হয়না কেন, সে মাস্তান পালবে কেন, থানার বড় বড় বাবুকে টাকা দিবে কেন, খনকার বিরুদ্দে স্বাক্ষী দিতে এলাকার লোক ভয় পায় কেন।   ​

এ জাতীয় আরও খবর

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান