,

ওষুধের চেয়েও উপকারী হাসি!

hasi--------মেডিকেল প্রতিবেদক : হাসি মানুষের মানসিক চাপ, ব্যথা এবং সংঘাতের ওপর একটি শক্তিশালী প্রতিষেধক হিসেবে কাজ করে। একটি সুন্দর হাসিই একজন মানুষের মন ও শরীরকে অতি দ্রুত ভারসাম্যের মধ্যে ফিরিয়ে আনতে পারে, যা অনেক সময় ওষুধ দ্বারাও সম্ভব না।

কেন ঘনঘন হাসা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই উপকারী এর কিছু কারণ নিচে দেয়া হলো-  

১. পুরো শরীরকে শিথিল করে: একটি সুন্দর হাসি আমাদের দেহের মানসিক এবং শারীরিক চাপকে মোচন করে দেয়; যা আমাদের শরীরের সমস্ত মাংসপেশীকে প্রায় ৪৫ মিনিটের মতো শিথিল রাখতে সহয়তা করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: হাসি মানুষের দেহের হরমনের চাপ কমায় এবং সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; যা জীবদেহে কোনো বিশেষ ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে ওই ক্ষতিকর পদার্থকে ধ্বংস বা নিষ্ক্রিয় করে দেয়।

৩. হাসি হৃদপিণ্ডকে রক্ষা করে: হাসি দেহের রক্ত ধমনীর কাজকে আরো উন্নতি করে। এর ফলে দেহে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং হার্ট অ্যাটাক, কার্ডিওভাসকুলার সমস্যা থেকে আপনাকে রক্ষা করে।

৪. ক্যালোরি বার্ন করে: ভ্যান্দারবিল্ট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখানো হয়েছে, কেউ দৈনিক ১০-১৫ মিনিট মতো হাসলে শরীরের প্রায় ৪০ ক্যালোরি বার্ন করতে পারবে; যা আপনার শরীরে মেদ কমাতে সাহায্য করবে।  

এ জাতীয় আরও খবর

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

বিচার শুরুর অপেক্ষায় কারাগারে দিন গুনছেন হেভিওয়েট আসামিরা

অতিথি তালিকায় না থাকায় জুলাই শহীদদের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা : গোলাম পরওয়ার

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

দিলীপ আগরওয়ালাকে তিন দিনের রিমান্ডে চায় সিআইডি

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর টোকিও সফরে যা থাকছে

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা