,

বিয়ে হার্টের সমস্যা কমায়!

mmmmmmmmmmmmmmmবিয়ে হার্টের সমস্যাকে কমিয়ে দেয়। সম্প্রতি প্রকাশিত এক বড় গবেষণায় এ চমকপ্রদ তথ্যটি উঠে এসেছে। মোট ৩৫ লাখ লোকের ওপর এ গবেষণা চালানো হয়।

গবেষণায় যারা বিয়ে করে স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করছেন আর যারা বিয়ে ছাড়া নিঃসঙ্গ জীবন যাপন করছেন অথবা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে তুলনা করা হয়েছে। এতে পরিষ্কার দেখা গেছে যেসব নারী-পুরুষ বিয়ে করেছেন তাদের হার্ট অনেক সুস্থ। আর যারা বিয়ে করেননি তাদের হৃদরোগের সম্ভাবনা ৫ শতাংশ বেশি।

যাদের মধ্যে হৃদরোগ রয়েছে তাদের পা থেকে মাথা পর্যন্ত রক্ত সঞ্চালনের পরিমাণ ১৯ শতাংশ কম। আর এই রক্ত সঞ্চালন কমের কারণে তাদের স্ট্রোক হতে পারে।

এই গবেষণা দলের সহ-প্রধান ও নিউইয়র্ক মেডিক্যাল সেন্টারের হৃদরোগ বিশেষজ্ঞ জেফরি বার্গার বলেন,যেসব পুরুষের স্ত্রী রয়েছে তাদের স্ত্রীরা স্বামীদের শরীরের প্রতি সুনজর রাখেন। তাদের শরীরের প্রতি যত্ন নেয়ার পরামর্শ দেন। আর আমার কাছে যেসব রোগী আসে যাদের স্ত্রী নেই তাদের অধিকাংশেরই মধ্যে হার্টের সমস্যা এবং হতাশা দেখতে পাওয়া যায়।

যাদের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে তাদের অধিকাংশের গড় বয়স ৬৪ বছর। এদের মধ্যে আবার এক-তৃতীয়াংশই স্বেতাঙ্গ নারী। গবেষণায় এদের ধূমপানের অভ্যাস,ডায়াবেটিস,পারিবারিক ঐতিহ্য,বিষণ্ণতা, ব্যায়ামসহ অন্যান্য বিষয়ক তথ্য স্থান পেয়েছে।

এতে দেখা গেছে,যেসব পুরুষের স্ত্রী নেই,আর যেসব নারীর স্বামী নেই তাদের হার্টের ঝুঁকি ৩ শতাংশ বেশি। আর ডিভোর্স হওয়া লোকদের মধ্যে ধূমপানের অভ্যাস বেশি। যারা নিঃসঙ্গ জীবন যাপন করে তাদের মধ্যে স্থুলতার পরিমাণ বেশি। আর তালাকপ্রাপ্তদের মধ্যে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি বেশি।

গবেষণা দলটির অপর সহ-প্রধান এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা.কার্লোস আলভিরার এই গবেষণাকে এ বিষয়ক এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় গবেষণা বলে জানান।

গবেষণাটি রবিবার ওয়াশিংটনের হৃদরোগ নিরাময় বিষয়ক এক সেমিনারে উপস্থাপন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর