,

জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেনের পদত্যাগপত্র এখনই গ্রহণ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির জালাল ইউনুস।



আগামী জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানো ইচ্ছা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলেন জার্গেনসেন। সে চিঠির ব্যাপারে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না বলেই জানিয়েছেন জালাল ইউনুস, ‘জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন জার্গেনসেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করার। তাঁর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা হচ্ছে না।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টানা ব্যর্থতা জাতীয় দলের কোচ হিসেবে তাঁর চাকরিকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। এ ব্যাপারে বোর্ডের তরফ থেকে কোনো সিদ্ধান্ত আসার আগেই তিনি আজ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে