শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনমোহনের ভাইয়ের বিজেপি’তে যোগদান, বিব্রত কংগ্রেস

M Sing Brভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৎ ভাই দালজিত সিং কোহলি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেয়ায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা। আর, স্বভাবতই কংগ্রেসও পড়েছে বিব্রতকর পরিস্থিতিতে। একে দেশটিতে চলছে লোকসভা নির্বাচন এবং তার ওপর বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গতকাল বিজেপি’তে যোগ দেন দালজিত সিং। পাঞ্জাব রাজ্যের অমৃতসরের ব্যবসায়ী তিনি। দালজিত সিংয়ের আপন বড় ভাই এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। বিজেপির সিনিয়র নেতা অরুণ জেটলির পক্ষে প্রচারণা চালাতে সেখানে গিয়েছিলেন মোদি। অমৃতসরের লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেটলি। দালজিত মঞ্চে মোদি ও বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে দাঁড়ান। মোদি তাকে স্বাগত জানিয়ে বলেন, আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাই দালজিত সিং বিজেপিতে যোগ দিয়েছেন। এটা আমাদের আরও বেশি শক্তিশালী করবে। আমরা সদস্যপদভিত্তিক দল নই। আমরা রক্তের সম্পর্ক গড়ি। অরুণ জেটলি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও তাকে স্বাগত জানান। এর আগে মনমোহন বলেছিলেন, কোন ‘মোদি ঢেউ’ ভারতে প্রবাহিত হচ্ছে না। পুরো ব্যাপারটিই গণমাধ্যমের সৃষ্টি। কিন্তু, সৎ ভাই বিজেপিতে যোগ দেয়ায় বিস্মিত হয়েছে পুরো পরিবার ও বিব্রত হয়েছে কংগ্রেস। মনমোহনের আপন কোন ভাই নেই। তবে তার ৬ বোন রয়েছেন।

 
 
 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান