,

উড়োজাহাজের চাকায় কিশোরের পাঁচ ঘণ্টা

উড়োজাহাজের চাকায় করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জে গেছে ১৬ বছরের এক কিশোর। পাঁচ ঘণ্টার এই যাত্রার পরও কিশোরটি স্বাভাবিক ও সুস্থ রয়েছে।

বিবিসিতে প্রকাশিত খবরে হাওয়াই এয়ারলাইনসের মুখপাত্র জানান, গতকাল রোববার সকালে উড়োজাহাজটি মাওই বিমানবন্দরে অবতরণ করার পর তারা ওই কিশোরকে খুঁজে পান। মাওই বিমানবন্দরে নেমে সে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল। প্রথমেই সে একটি চিরুনি চায়, কারণ তার চুল ছিল এলোমেলো।

এফবিআইয়ের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে সে স্যান জোস এয়ারপোর্টের বেড়া টপকে ভেতরে ঢোকে। উদ্দেশ্য ছিল উড়োজাহাজে ওঠা। এফবিআইয়ের মুখপাত্র টম সিমন জানান, কিশোরটি ভাগ্যের জোরে বেঁচে গেছে।

হাওয়াই এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন কিশোরটিকে সুস্থ রাখতে চায়। কিশোরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এয়ারলাইনসের পক্ষ থেকে আরও জানানো হয়, উড়োজাহাজটি ভূমি থেকে ৩৯ হাজার ফুট উঁচুতে উড়ছিল। উড়োজাহাজে ছেলেটি অক্সিজেনের অভাব বোধ করে। তাপমাত্রাও অনুকূল ছিল না। হাওয়াই এয়ারলাইনসের মুখপাত্র টম সিমন জানান, সম্ভবত যাত্রার সময়টায় ছেলেটি কিছুটা অচেতন ছিল।

১৯৪৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিমানের চাকায় ভ্রমণ করার চেষ্টা করেছে, তাদের মধ্যে এক-তৃতীয়াংশই মারা গেছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন