,

রানা প্লাজার নিহতদের স্বজনদের সহায়তা প্রধানমন্ত্রীর

সাভারে রানা প্লাজা ধসে নিহত আরও ৫৩ জনের স্বজনকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বজনদের মধ্যে বিভিন্ন অর্থ মূল্যের ৭৩টি চেক হস্তান্তর করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, রানা প্লাজা ধসে নিহত ৯০৯ জনের স্বজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখন পর্যন্ত ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা বিতরণ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের পরিবারের সংশ্লিষ্ট সদস্যরা যাতে সুবিধা পায়, সে জন্য ডিএনএ টেস্টের মাধ্যমে স্বজনদের প্রত্যেককে (বাবা, মা, ভাইবোন, স্ত্রী বা স্বামী) আলাদাভাবে চেক দেওয়া হয়েছে। চেক দেওয়ার সময় স্বজনদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে