,

কুখ্যাত আবু গারাইব কারাগার বন্ধ

news-image

ইরাকের কুখ্যাত আবু গারাইব কারাগার বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ইরাকের বিচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে সহিংসতা বেড়েই চলছে। চলতি বছর সহিংসতায় আড়াই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আবু গারাইব কারাগারটি পশ্চিম বাগদাদে অবস্থিত। এটি অন্যতম সহিংস ও অনিরাপদ এলাকা।


এক বিবৃতি জানানো হয়, দেশটির বিচার মন্ত্রণালয় বাগদাদের কেন্দ্রীয় কারাগার, অতীতে যা আবু গারাইব নামে পরিচিত, সেটি পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।


আবু গারাইব কারাগারে দুই হাজার ৪০০ কয়েদি ছিলেন। এই কয়েদিরা সন্ত্রাসমূলক অপরাধে গ্রেপ্তার বা দণ্ডিত হয়েছেন। ইরাকের অন্য কারাগারে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।


আবু গারাইব কারাগারটি স্থায়ী না সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, তা স্পষ্ট নয়।


ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামল থেকেই কারাগারটি নির্যাতন কেন্দ্র হিসেবে কুখ্যাতি অর্জন করে। ২০০৩ সালে ইঙ্গ-মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালায়। এর পরও আবু গারাইব কারাগারের দুর্নাম ঘোচেনি। মার্কিন সেনারাও কারাগারটিকে বন্দী-নির্যাতন কেন্দ্রে পরিণত করে। লোমহর্ষক নির্যাতনের সেসব চিত্র ফাঁস হলে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে