,

দক্ষিণ কোরিয়ায় ৪৭০ যাত্রী নিয়ে ফেরি ডুবি: নিহত ১ উদ্ধার ১৬১

Koreaদক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ৪৫০ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা। আল-জাজিরা উল্লেখ করেছে যাত্রী সংখ্যা ৪৭০ জন। এ ঘটনায় নিহত হয়েছে একজন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ১৬১ জন যাত্রীকে।

বিবিসি এবং আল-জাজিরার খবরে বলা হয়, যাত্রীদের অধিকাংশ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। ইনছিয়ন থেকে দক্ষিণের দ্বীপ জেজুতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদ সংস্থা আরও জানায়, ফেরিটি বেয়াংপং দ্বীপ থেকে ২০ কিলোমিটার দূরে থাকতে দুর্ঘটনায় পতিত হবার সিগন্যাল পাঠিয়েছিল।

কোস্টগার্ডের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, ফেরিতে পানি উঠে যাবার ফলে সেটি ডুবে যায়।

দেশটির উপ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী লি জিঅং জানান, নৌবাহিনীর জাহাজ, কোস্টগার্ড ও সাধারণ জাহাজ মিলে মোট ৩৪টি জাহাজ উদ্ধার কাজ চালাচ্ছে। ১৮টি হেলিকপ্টার উদ্ধার অভিযানে ঘটনাস্থলে রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর