,

বলিউডের তারকাদের নববর্ষের শুভেচ্ছা

বাঙালির প্রাণের উত্সব পয়লা বৈশাখ। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় বর্ণিল উত্সবের আমেজে। একই সময়ে ভারতের পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা এবং আসামেও বর্ষবরণ উত্সব পালিত হয়। পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা ও আসামে এই উত্সবের নাম যথাক্রমে বৈশাখী, পাথান্ডু, বিষু ও বিহু। এ উপলক্ষে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকা শ্রীদেবী, বিপাশা বসু ও ফারহান আখতার। আরও শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেভান।

নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে বেছে নিয়েছেন শ্রীদেবী, বিপাশা, ফারহান ও শংকর।

‘ইংলিশ-ভিংলিশ’ তারকা শ্রীদেবী তাঁর টুইটার-বার্তায় লিখেছেন, ‘নতুন বাংলা বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষ।’ তিনি আরও লিখেছেন, ‘শুভ তামিল নববর্ষ। কামনা করছি, নতুন বছরে আপনাদের জীবনে অনেক সাফল্য আসুক ও উন্নতি হোক।’

বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু সংক্ষিপ্ত এক টুইটার-বার্তায় লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।

‘ভাগ মিলখা ভাগ’খ্যাত বলিউডের অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা ফারহান আখতার টুইট করেছেন, ‘বিষু, বিহু ও বৈশাখী উপলক্ষে সবার প্রতি শুভ কামনা রইল।’

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেভান তাঁর ভক্তদের উদ্দেশে টুইটার-বার্তায় লিখেছেন, ‘শুভ বিষু। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনেক অনেক শান্তি আর সুখ।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী