,

এই গরমে এক গ্লাস বেলের শরবত

Balপ্রচন্ড গরমে এক গ্লাস বেলের শরবত শরীর ঠান্ডা করে, মনকে চাঙা রাখতে সাহায্য করে। এটি পেটের জন্যও উপকারী। আসুন জেনে নিই বেলের শরবতের উপকারী নানা স্বাস্থ্যগুণ- 

* গরমে অন্যান্য ফলের চেয়ে বেলের স্বাস্থ্যগুণ একটু বেশিই বলা যায়। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে। বেলে রয়েছে ভিটামিন 'এ', 'সি' ও প্রচুর খনিজের জোগান।

* বেলের ভিটামিন 'সি' দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ফলে গ্রীষ্মকালীন ছোঁয়াচে রোগগুলো থেকে মুক্তি মেলে।

* বেলের ভেতরের অংশটি পিচ্ছিল ও প্রচুর শাঁস থাকায় এটি পাকস্থলীর জন্য উপকারী। তাই এটি খাবার সঠিকভাবে হজম হতে সাহায্য করে।

* বেলের ভিটামিন 'এ' চোখের পুষ্টি জোগায় ও সুরক্ষায় সাহায্য করে।

* মলদ্বারের রোগ পাইলস, অ্যানাল ফিস্টুলা ও হেমোরয়েড রোগীদের শরীরে নিয়মিত বেলের শরবত খেলে ওষুধের মতো কাজ করে।

* বেলে ন্যাচারাল ফাইবার বা অাঁশের পরিমাণ অনেক বেশি। তাই এটি পেটে গ্যাস-এসিডিটি সৃষ্টি হতে দেয় না ও এতে কোষ্ঠকাঠিন্যও দূর হয়।

* এই গরমে প্রতিদিন বেলের শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়। শারীরিক পরিশ্রমের পর এক গ্লাস বেলের শরবত সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে প্রাণবন্ত করে তোলে।

* ত্বকের ব্রণ দূর করতেও বেলের শরবত দারুণ উপকারী।

* পেটের নানা অসুখে বেলের শরবত দারুণ উপকারী। দীর্ঘমেয়াদি আমাশয়, ডায়রিয়া রোগে কাঁচা বেল খেলে উপকার পাওয়া যায়।

প্রতি ১০০ গ্রাম বেলের শাঁসে পাওয়া যায়-

পানি : ৫৪.৯৬-৬১.৫ গ্রাম

প্রোটিন : ১.৮-২.৬২ গ্রাম

স্নেহ পদার্থ : ০.২-০.৩৯ গ্রাম

শর্করা : ২৮.১১- ৩১.৮ গ্রাম

ক্যারোটিন : ৫৫ মিলিগ্রাম

থায়ামিন : ০.১৩ মিলিগ্রাম

রিবোফ্লেবিন : ১.১৯ মিলিগ্রাম

এসকরবিক এসিড : ৮-৬০ মিলিগ্রাম

গ্রন্থনা : ডা. মহসীন কবির

জনস্বাস্থ্যবিষয়ক লেখক ও গবেষক

প্রভাষক, ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন

 

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন