,

গিনেস বুকে ‘আমার সোনার বাংলা’

লাখো কণ্ঠে গাওয়া বাংলাদেশের জাতীয় সংগীতের রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ

(http://www.guinnessworldrecords.com/news/2014/4/gwr-statement-most-people-singing-a-nationalregional-anthem-simultaneously-56610/)। গতকাল মঙ্গলবার গিনেস বুক এক বিবৃতিতে এ কথা জানায়।




‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’ গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই গান পাওয়া হয়। সেই দিন সমবেত হয়েছিল লাখো বাঙালি। তাদের সঙ্গে সারা দেশে অসংখ্য বাঙালি কণ্ঠ ছেড়ে গেয়েছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…।’ ১৩ দিন পর তারই স্বীকৃতি পেল বাংলাদেশ।





লাখো লোকের মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগটি ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের। বাস্তবায়নে সহায়তা করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। ওই দিন জাতীয় প্যারেড ময়দানে ঢোকার সময় স্বয়ংক্রিয় যান্ত্রিক গণনা অনুসারে লোক হয়েছিল দুই লাখ ৫৪ হাজার ৬৮১ জন। এতেই গত বছরের ৬ মে সাহারা গ্রুপের আয়োজনে এক লাখ ২২ হাজার লোকের একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার ভারতের রেকর্ডটি ভেঙে নতুন বিশ্বরেকর্ড হয়। গতকাল সেটির চূড়ান্ত ফল জানিয়ে দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে