শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া বিয়ে করতে চান রণবীরকে!

বিনোদন ডেস্ক : আমার প্রাণের পুরুষ আর কেউ নন, বলিউডের নামকরা প্রেমিক রণবীর কাপুর! কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা। 'কফি উইথ কারাণ'-এ এসে খোলাখুলি ভাবে এমনই এক কথা বললেন আলিয়া ভাট।



তবে শুধু রণবীর নাম নিয়েই ক্ষান্ত হলেন না আলিয়া। জানিয়েদিলেন, যদি বিয়ে করতেই হয় তাহলে বিয়ে করবেন রণবীর কাপুরকেই। কিন্তু কখনও বরুণ ধাওয়ান, তো কখনও সিদ্ধার্থ মালহোত্রা, তো আবার কখনও অর্জুন কাপুর এর মত নামজাদাদের যার সঙ্গেই জুটি বাঁধছেন আলিয়া তার সঙ্গেই শোনা যাচ্ছে প্রেম গুঞ্জন।



জানা যায়, বহুদিন থেকেই রণবীরের প্রতি প্রেম জমেছিল আলিয়ার মনের ভিতর। যত দিন যাচ্ছিল ততই বেড়ে চলেছিল সেই প্রেম। বয়সের কথা ভেবে, নিজেকে সামলে রেখেছিলেন তিনি। কিন্তু শেষমেশ আর পারলেন না। কারাণের তোতো কফিতে চুমুক দিয়েই মনের প্রেম সোজা ঠৌঁটে।



কফি উইথ কারাণে আলিয়াকে করণ প্রশ্ন ছিল, ‘তুমি কাকে ভালোবাস বরুণ, সিদ্ধার্থ আর এখন অর্জুন?’ সময় না নিয়ে আলিয়ার ঝটপট উত্তর দিলেন, ‘আই লাভ রণবীর কাপুর।’



অনেকটা হকচকিয়ে কারাণ ফের প্রশ্ন করেন, রণবীরের নামে তো খুব বদনাম, তিনি নাকি কমিটেড বয়ফ্রেন্ড নন, তাহলে?



সঙ্গে সঙ্গে আলিয়ার মোক্ষম উত্তর, এটাই তো আমার তুরুপের তাস। কমিটেড বানিয়েই ছাড়বো যদি একবার সুযোগ পাই। অন্যদিকে ক্যাটরিনা আর রণবীরের মা নীতু কাপুর সর্ম্পকে জিজ্ঞেস করা হলে আলিয়া জানান, ‘ক্যাটরিনা, নীতু আন্টি সব জানেন। আর যদি না জেনে থাকেন, তাহলে আজই তা জেনে যাবেন।’



অন্যদিকে আলিয়ার একদমই পছন্দ নয় রণবীর সিংকে। আলিয়ার মতে, রণবীর সিংয়ের দরকার ফ্যাশনচেক। এখন টক অফ টাউন কফি উইথ কারাণের শেষ এপিসোডে, পরিণীতি চোপড়াকে পাশে নিয়ে আলিয়ার এই রণবীর প্রেম।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান