,

বৃষ্টির কবলে টি-টোয়েন্টি ফাইনাল

বৃষ্টি বাগড়া দিতে পারে, এই পূর্বাভাস ছিলই। সব সময়ই যে আবহাওয়ার পূর্বাভাস সত্যি হয় তা তো নয়। তবে আজ ফলে গেল। সত্যি সত্যিই বৃষ্টির কবলে পড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা-ভারত ফাইনাল। এই প্রতিবেদন লেখার সময়ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। তবে প্রেসবক্স থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, বৃষ্টি থেমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। মাঠকর্মীরাও প্রাণপণ চেষ্টা করছেন ঠিক সময়েই ম্যাচটি শুরু করার। আজ সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা। 

এমনিতে টি-টোয়েন্টিতে দুই ইনিংসে ৫ ওভার করে খেলা হলেও ম্যাচ পরিত্যাক্ত হয় না। তা ছাড়া আগামীকাল রিজার্ভ ডেও রাখা হয়েছে ম্যাচটির। খেলা শেষ পর্যন্ত মাঠেই গড়াবে, মাঠের খেলাতেই শিরোপা নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে। এমনিতে ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এই ভারত-শ্রীলঙ্কাই যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বৃষ্টির কবলে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায়।

এর আগে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানান। আবহাওয়া অফিস জানায়, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর