,

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন গরুর মৃত্যু,আহত এক

attohatta115.3সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলা সদরের কুট্টাপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্র জানায় সরাইল উপজেলা সদরে কুট্টাপাড়ার বাগবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে ঝড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিড়ে লোহার খুটির সাথে জড়িয়ে পড়ে।

গতকাল শুক্রবার দুপুরে ওই খুটির পাশ দিয়ে চারটি গরু নিয়ে বাড়ি ফিরছিল কুট্টাপাড়া গ্রামের ক্ষুদ্র গরু ব্যবসায়ী আব্দুল জাহের (৪৮)। এ সময় আব্দুল জাহের ও চারটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। আশ পাশের লোকজন আব্দুল জাহের ও একটি গরুকে উদ্ধর করে। তিনটি গরু সাথে সাথে মরা যায়। আহত হয় আব্দুল জাহের। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আব্দুল জাহের কান্না জড়িত কন্ঠে বলেন নিম্নমানের তার দিয়ে লাইন টানার কারণে আমার সর্বনাশ হয়েছে। আমি দরিদ্র মানুষ আমার সব শেষ হয়ে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাউবি)সরাইল উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলায় ঝড়ো বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার বিভিন্নস্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে এতে এ ঘটনা ঘটেছে। মেরামতের কাছ  চলছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি