,

কালবৈশাখী হতে পারে আজও

mkjরাজধানী ঢাকার ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত দুই দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। অধিদপ্তর জানায়, আজও কালবৈশাখী ঝড় হতে পারে। তবে কখন এই ঝড় হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, বগুড়া, নোয়াখালীতেও গতকাল রাতে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। তবে ঝড়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজও ঢাকা, যশোর, কুষ্টিয়া, হাতিয়া, সন্দ্বীপসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে কালবৈশাখী। মার্চের শেষ দিক থেকে এপ্রিল ও মে মাসে সাধারণত বিদ্যুত্ ও দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে প্রতিবছর যেভাবে ঝড় হয়, এবারও ঠিক একই কারণে এই কালবৈশাখী ঝড় শুরু হয়েছে।

গতকাল বৃষ্টির বাধার মুখে পড়েছিল মিরপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। সে ক্ষেত্রে আজও কালবৈশাখী ঝড় হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটির ভাগ্যে কী আছে তা বলা মুশকিল।

তবে প্রচণ্ড গরমের মধ্যে গতকাল রাতে শুরু হওয়া হঠাত্ বৃষ্টি জনজীবনে অনেকটা স্বস্তি এনে দেয়। অনেকেই আনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করেন। বাড়ির বারান্দায় অথবা ছাদে শিল কুড়াতে দেখা গেছে অনেককে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে