,

ফাইনালে শ্রীলংকা

বৈশাখ আসতে এখনও দিন দশেক বাকি। কিন্তু প্রকৃতিতে গ্রীষ্মের উত্তাপ চলে এসেছে অনেক আগেই। আর গতকাল অকালে 'কালবৈশাখী' ঝড়-বৃষ্টিতে ভেসে গেল দেশ। সেই সঙ্গে ভেসে গেল ওয়েস্ট ইন্ডিজের শিরোপা ধরে রাখার স্বপ্নও।

আরেকটা ফাইনালে ওঠার জন্য যখন ক্যারিবীয়রা চূড়ান্ত লড়াই শুরু করেছিল, ঠিক তখনই প্রচন্ড ঝড় আর শিলাবৃষ্টিতে থেমে গেল খেলা। ফলে ডার্কওয়ার্থ লুইস মেথডে ২৭ রানে প্রথম সেমিফাইনাল জিতে টানা দ্বিতীয় ফাইনালে চলে গেল শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে শুরুটা খুব ভালো না হলেও কেবল লড়াইয়ে ফিরতে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭.১ ওভারে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলা ক্যারিবীয়দের হয়ে ঝড় শুরু করেছিলেন ডোয়াইন ব্র্যাভো। ১৯ বলে ৩টি চার ও ১টি ছয়ে তিনি ৩০ রান করে ফেরেন। তখন কেবল উইকেটে এসেছেন ব্যাট হাতে সর্বশেষ দুই ম্যাচে জয় এনে দেয়া অধিনায়ক ড্যারেন সামি।

ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৩.৪ ওভারে ৪ উইকেটে ৮০। ঠিক তখনই এলো ঝড়। খানিক সময়ের মধ্যেই সবুজ মাঠ ঢেকে গেল হীরার মতো শিলায়। এ সময়ে জিততে হলে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের রান থাকতে হত ১০৭।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবারও লাসিথ মালিঙ্গার অধীনে খেলতে নামা শ্রীলঙ্কা দল। ব্যাটিংয়ের শুরুটাও হয়েছিল ঝড় দিয়েই। প্রথম চার ওভারের মধ্যে চল্লিশ রান তুলে নিয়ে বড় স্কোরের দিকেই হাঁটতে থাকে শ্রীলঙ্কা। লেগ স্পিনার স্যামুয়েল বদ্রির এক ওভারেই ওঠে ১৫ রান। কিন্তু, ৪১ রানের মাথায় কুশাল পেরেরা ২৬ ও কোন রান না করেই মাহেলা জয়াবর্ধনে ফিরে গেলে আস্তে আস্তে খোলসবদ্ধ হয় শ্রীলঙ্কা।

সপ্তম ওভারে কুমার সাঙ্গাকারার বিদায় আরও বিপদ বাড়িয়ে দেয়। সেখান থেকে দেখে শুনে 'নব-যাত্রা' শুরু করেন থিরিমান্নে ও তিলকরত্নে দিলশান। ১৪ তম ওভারে দিলশান ৩৯ বলে ৩৯ রানের এক ইনিংস খেলে বিদায় নিলেও ছিলেন থিরিমান্নে।

ঝড়ের সূচনাটা করে দিয়ে যান থিরিমান্নে। থিরিমান্নে আর অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটিংয়ে শেষ ছয় ওভারে আসে ৬৭ রান। ছয় উইকেট হারিয়ে ১৬০ রানের স্কোর করে ফেললো শ্রীলঙ্কা।

১৭ তম ওভারের শেষ বলে যখন লাহিরু থিরিমান্নে আউট হয়ে ফিরলেন তখনও রানটা মাত্র ১২১। সেখান থেকেও যে ১৬০ রানে পৌঁছালো লঙ্কা বাহিনী সেটা তো ওই অ্যাঞ্জেলো ম্যাথুস-ঝড়ের কল্যাণে।

ইনিংসের শেষ বলে গিয়ে যখন আন্দ্রে রাসেলের বলে ব্রাভোর হাতে ধরা পড়লেন তখন ম্যাথুসের নামের পাশে তিনটি চার ও দুইটি ছক্কায় সাজানো ২৩ বলে ৪০ রানের ইনিংস। তার আগে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে গেছেন থিরিমান্নে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর