,

রোনালদোর ইনজুরি কতটা গুরুতর?

ক্লাব ফুটবল গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসেছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াই চলছে। সামনে কাপ ফাইনাল। লিগেও একটা-দুটো ম্যাচ নির্ধারণ করে দিতে পারে শিরোপা। তার চেয়েও বড় কথা, দুই মাস পরই বিশ্বকাপ। এই সময় প্রিয় তারকার চোট নিয়ে ভক্তদের উদ্বেগে ভোগাই স্বাভাবিক। গতকাল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগেই মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। হাঁটুতে চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এসেছিলেন বলেই দুশ্চিন্তার মেঘ ভর করেছে সমর্থকদের মনে। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এই চোট মোটেও গুরুতর নয়। দুশ্চিন্তার কিছু নেই।

চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতার ওপরই নির্ভর করছে আগামী বিশ্বকাপে পর্তুগাল কত দূর যাবে। পর্তুগালকে বাছাইপর্বের অগ্নিপরীক্ষাতেও পাস করিয়েছিলেন এই রোনালদোই। তাঁর ইনজুরির খবরে রিয়াল সমর্থকদের চেয়ে বেশি উদ্বিগ্ন পর্তুগালই। কিছুদিন ধরেই বাঁ হাঁটুটা বেশ ভোগাচ্ছে রোনালদোকে।

গতকাল এই মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছোঁয়া রোনালদো ৮০ মিনিটে নিজেকে তুলে নিতে বলেন কোচকে। পরে আনচেলত্তি বলেছেন, ‘এটা সামান্য হাঁটুর সমস্যা। এটা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। এই ছোটখাটো চোট যদি ওকে ভোগায়, আমরা ওকে বিশ্রামও দিতে পারি। তবে রোনালদো নিজে এ নিয়ে বেশি ভাবছে না। আমি ওকে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে তুলে নিয়েছি বটে, কিন্তু এটা নিয়ে উদ্বেগের কিছু নেই।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর