,

ভারতীয় দলে ফুটবল নিষিদ্ধ

খেলাটা ক্রিকেট। কিন্তু কোনো ক্রিকেটার যদি ফুটবল খেলতে গিয়ে চোট-আক্রান্ত হন তাহলে কার না মেজাজ বিগড়ে যাবে! হয়েছেও তা-ই। পরশু মিরপুরে বোর্ড একাডেমির মাঠে খালি পায়ে ফুটবল খেলার অনুশীলন করছিল ভারত! মজা করতে গিয়েই ঘটেছে ‘অঘটন’। বাঁ গোড়ালিতে চোট পেয়েছেন সদ্যই ফর্মে ফেরা যুবরাজ সিং। পরে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় ব্যাটসম্যান। এ ঘটনার পর অনুশীলনে ফুটবলই নিষিদ্ধ করেছে টিম ম্যানেজমেন্ট।



চোট-আক্রান্ত হওয়ার পর বিশ্রামে রয়েছেন যুবি। দলের মিডিয়া ম্যানেজার অবশ্য জানিয়েছেন, যুবরাজের চোট গুরুতর নয়। যদি ম্যাচের আগে সেরে না উঠতে পারেন, তবে যুবরাজের জায়গায় চার নম্বরে অজিঙ্কা রাহানেকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।     

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর