শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গত বছর দুর্ঘটনায় মারা গেছে ১১ শ শিশু

২০১৩ সালে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় এক হাজার ১০৪ শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৫০২ জন মারা গেছে পানিতে ডুবে। ৪৮ জন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে। আর গত বছর রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ৪১ শিশু ও মারাত্মভাবে আহত হয়েছে ১০৭ জন।



আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি-২০১৩-সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।



প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, নিউ এইজ এবং ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত শিশুবিষয়ক খবর থেকে মাসভিত্তিক এসব তথ্য-উপাত্ত নিয়ে একটি জরিপ চালায় সংগঠনটি। সংগঠনের হিসাবে ২০১৩ সালে শিশুবিষয়ক নেতিবাচক ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে দুই হাজার ৮৯৫টি। ইতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে এক হাজার ২৮৬টি।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম জানান, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে শিশু অপহরণের সংখ্যা বেড়ে গেছে। গত বছর সম্পূর্ণ নতুন একটি বিষয় যুক্ত হয়েছে তা হলো—রাজনৈতিক সহিংসতায় শিশুর ব্যবহার। তিনি এ পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করেন।

অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করেন সংগঠনের কর্মসূচি সমন্বয়ক আবদুল আল মামুন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. শাহনাজ হুদা ও গভর্নিং বডির সদস্য পারভীন মাহমুদ।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান