,

হামলা থেকে রক্ষা পেলেন মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ শক্তিশালী একটি বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার দেশটির ইসলামাবাদের ফাইজাবাদ ব্রিজ দিয়ে মোশাররফকে বহনকারী গাড়ি পার হওয়ার পরপরই শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটে।

আজ সকালে রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতাল থেকে ইসলামাবাদের অদূরে চক শাহাজাদে নিজের খামারবাড়িতে মোশাররফকে স্থানান্তর করার সময় এ ঘটনা ঘটে। গত ২ জানুয়ারি থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে লক্ষ্য করেই এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানিয়েছে, ব্রিজের নিচে একটি পাইপলাইনের ভেতরে প্রায় চার থেকে ছয় কিলোমিটারজুড়ে বিস্ফোরক উপকরণ রাখা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মোশাররফ নিরাপদেই তাঁর খামারবাড়িতে পৌঁছেছেন।

গত সোমবার পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের বিশেষ আদালত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর