শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বার্থবিরোধী শর্তে সহায়তা চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বার্থবিরোধী শর্তে বাংলাদেশ কারও কাছ থেকে কোনো ধরনের সহায়তা চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররো আজ মঙ্গলবার দেখা করতে গেলে তিনি তাঁকে এ কথা জানিয়ে দেন।

তাঁদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, বিশ্বের প্রতিটি দেশের উন্নয়নের নিজস্ব দর্শন আছে এবং বাংলাদেশ সব সময়ই অন্য দেশ ও সংস্থার কাছ থেকে সহায়তাকে স্বাগত জানায়। নির্দিষ্ট দেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, মানসিকতা ও ভৌগোলিক চরিত্র নিয়েই এই দর্শন গড়ে ওঠে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, বিশ্বব্যাংকের সফররত ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন। গত কয়েক বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনের প্রশংসাও করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও জানান, প্রধানমন্ত্রী সফলতার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন বলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন। ইউএনবি

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান