,

সোনার বারসহ তিন পুলিশ গ্রেপ্তার

রাজধানীর রামপুরা থানার তিন পুলিশসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়েছে। পুলিশের ওই তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।



গতকাল সোমবার রাতে ঢাকার বাইরে তিনটি জেলা শহরে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।



গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম, দুই কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাঁদের সোর্স রানা। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য রানার স্ত্রী ও গাড়িচালককে আটক করেছে ডিবি।



ডিবি জানিয়েছে, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় পুলিশের গাড়ি দেখে একটি মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একটি গলির ভেতরে মাইক্রোবাসটি রেখে পালানোর সময় সমীর ও মুহিন নামের দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ। ঘটনার তিন দিন পর আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা দায়ের করে বনশ্রী এলাকায় সেদিন দায়িত্বে থাকা পুলিশ। মামলায় আসামিদের কাছ থেকে ৭০টি সোনার বার উদ্ধার করার কথা বলা হয়। থানা হেফাজতে নেওয়ার পর ওই দুই আসামি জানান, তাঁদের কাছে আরও সোনার বার ছিল।



এরপর ডিএমপির কমিশনার বেনজীর আহমদের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে ডিবি। গতকাল রাতে ডিবির পৃথক তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে পুলিশের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে