শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় আজ আধা বেলা হরতাল

527dd6a4b4480-hortalপ্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজনের বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি ও জাতীয় পার্টি (জাপা-এরশাদ) সমর্থিত প্রার্থীরা। ভোট কারচুপি ও ৫৩টি কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী সংবাদ সমেঞ্চলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া জাপা-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীও নির্বাচন বর্জন করেন।

এদিকে ভোট কারচুপির প্রতিবাদে আজ মঙ্গলবার উপজেলায় আধা বেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি।

সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার শিকারপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে ভোট দিচ্ছেন। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে দেখা যায়নি।
বিএনপির প্রার্থীর এজেন্ট নাজমুল ইসলাম, জসিম উদ্দিন ও মাহমুদুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের কেন্দ্র থেকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে।

বেলা ১১টার দিকে উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন জাল ভোট দিচ্ছেন। সেখানেও বিএনপির প্রার্থীদের কোনো এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।

বেলা সাড়ে ১১টার দিকে ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিতরা কেন্দ্র দখল করে প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট নিয়ে সিল মারছেন।

একই চিত্র ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকচন্দ্রপুর দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান