,

মাশরাফির বদলে তাসকিন?

ইনজুরির কবলে পড়ে আবারও ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। হাঁটুতে চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না অভিজ্ঞ এই পেসার। তাঁর পরিবর্তে খুব সম্ভবত প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ।



ইতিমধ্যে প্রধান নির্বাচকের ফোন পেয়েছেন ১৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। একই সঙ্গে অপর নির্বাচক হাবিবুল বাশারও তাঁকে ফোন করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তাসকিন, ‘ঘণ্টা খানেক আগে ফারুক ভাই, সুমন ভাই আমাকে ফোন করেছিলেন। তাঁরা বলেছেন, “কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তুমি খেলতে পারো”।’



নির্বাচকদের সঙ্গে কথা বলে মাশরাফির বদলি হিসেবে ডাক পাওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত বলেই মনে হয়েছে তাসকিনের, ‘নির্বাচকদের কথায় মনে হয়েছে ব্যাপারটা মোটামুটি নিশ্চিত। বাকিটা তাঁদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’ এখন সত্যিই সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার কথাই বলেছেন দেশের ক্রিকেটের তরুণ উদীয়মান এই পেসার, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’

বিপিএলসহ দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন তাসকিন।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন