শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা উপজেলা পরিষদ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

upzila-election-1_14280_01আসন্ন ৩১ মার্চ ২০১৪ ইং কসবা উপজেলা পরিষদের নির্বাচন।কসবা উপজেলায় একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ১লাখ ৯০ হাজার ৮শত ৪২ জন ভোটার। ভোটাররা ৭৩টি কেন্দ্রের ৬৬৩টি বুথে তাদের ভোট প্রয়োগ করবেন। গত বারের চেয়ে এবার ২৬ হাজার ৫ শত ২৭ ভোটারসহ ৭টি কেন্দ্র  বৃদ্ধি পায়।

আজ সকাল থেকেই কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার জালাল সাইফুর রহমান কেন্দ্রে কেন্দ্রে ভোটের মালামালসহ বাক্্র প্রিজাইটিং ও সহকারী প্রিজাটিং অফিসারদের কাছে বুঝিয়ে দিয়েছেন ।এই নির্বাচনে বিপুল পরিমান বিজিবি,আর্মী,আনসার ও পুলিশ,র‌্যাব নিয়োগ করা হয়ে বলে সহকারী রিটানিং অফিসার কসবা জানান।   



২০১৪ ইং ৩১ মার্চ আসন্ন কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ,(পুরুষ) মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী রয়েছেন। কসবা উপজেলা ঘুরে দেখা গেছে,উপজেলার বিভিন্ন জনপদ,রাস্তাঘাট ও হাটবাজারে ব্যানার,পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নির্বাচনকে ঘিরে উপজেলাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশে ঈদ আমেজের সৃষ্টি করেছে। ফুটপাতের চায়ের দোকান থেকে সমাজের সর্বত্রই এখন শুধুই আলোচনা আর বিশ্লেষণ কে হবেন তাদের আগামী দিনের উপজেলা চেয়ারম্যান সেদিকে সবার দৃষ্টি। আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,জামায়াত,ইসলামী আন্দোলন এবং নির্দলীয় প্রার্থীরা এ নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছেন। সব মিলিয়ে গুরুত্ব বেড়েছে কসবা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান