,

আবারও বহিষ্কৃত যশোবন্ত

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতকাল শনিবার দলটির জ্যেষ্ঠ নেতা যশোবন্ত সিংকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজস্থানের বারমের লোকসভা আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় যশোবন্তের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বিজেপি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দল থেকে বহিষ্কৃত হলেন সাবেক এই মন্ত্রী।



টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ৭৬ বছর বয়সী যশোবন্তকে বিজেপির প্রেসিডেন্ট রাজনাথ সিং ছয় বছরের জন্য বহিষ্কার করেছেন বলে দলের এক বিবৃতিতে বলা হয়েছে। একই কারণে রাজস্থানের অন্য একটি আসনে ভোটের লড়াইয়ে থাকা বিজেপির আরেক নেতা সুভাষ মাহারিয়াকেও বহিষ্কার করা হয়েছে।



নিজের লেখা বইয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রশংসা করায় যশোবন্তকে ২০০৯ সালে প্রথমবার দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার ১০ মাস পর দলটির প্রবীণ নেতা এল কে আদভানির মধ্যস্থতায় তাঁকে আবার দলে ফিরিয়ে আনা হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি