,

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক :: শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-গঙ্গাসাগর স্টেশনের কাছে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা। পরে রাত ১টা নাগাদ উদ্ধারকাজ শেষ হয় এবং আবারো চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর গোধূলি, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া রেলওয়ে জংশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় হাওড়া ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইন থেকে সরে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য