শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরস্পরকে হুমকি দিলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া

RU Bডেস্ক রিপোর্ট : ইউক্রেনকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীন সময়ে ইউক্রেনকে ঘিরে পরস্পরকে হুমকি দিয়েছে দুই স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। এসময় উভয় শিবিরে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যার রেশ ছড়িয়ে পড়ে গোটা বৈঠকে।

রাষ্ট্রদূতের বিরুদ্ধে এদিন ‘অপমান’ করার অভিযোগ এনেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ দূত। মার্কিন কূটনীতিকের এই অমর্যাদাপূর্ণ আচরণ অন্যান্য কূটনৈতিক বিষয়ে ওয়াশিংটনের প্রতি মস্কোর সহযোগিতামূলক মনোভাবের উপরে প্রভাব ফেলবে বলেও স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি।

ক্রিমিয়া ইস্যুতে কূটনৈতিকভাবে রাশিয়াকে একঘরে করতে মরিয়া পশ্চিমা শক্তি। তাই জাতিসংঘের মঞ্চকে এই কাজে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় সহযোগীরা। তবে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য হিসাবে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতা থাকায় মার্কিন পরিকল্পনার সাফল্য নিয়ে গভীর সংশয় আছে।

এই পরিস্থিতিতে চলতি রাজনৈতিক সমস্যার কূটনৈতিক সমাধানের উপরে জোর দিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এই আবেদনে সাড়া দিয়ে বুধবার দুপক্ষ আলোচনায় বসেছিল। আর সেখানেই এই দুই পরাশক্তির মধ্যে বিবাদ স্পস্ট হলো।

বৈঠক থেকে কোনো সমাধান সূত্র উঠে না এলেও হাল ছাড়তে নারাজ বান কি মুন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এরপরে শুক্রবার ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য কিয়েভ যাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান