,

ফখরুল, আব্বাস ও সালাম কারাগারে

Abbasযাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত রোববার জামিনের আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিএনপির এ তিন নেতা রাজধানী শাহবাগের একটি ও রমনা থানার তিন মামলায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। তাদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্যা মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট মহসীন মিয়া। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু।

পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৯ মার্চ এ চার মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের দেয়া আগাম জামিন আদেশ বাতিল করেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর