,

ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি অফিস ঘেরাও

brahmanbaria mapপ্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরসহ আশপাশের কয়েকটি গ্রামে চুরি রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি) অফিস ঘেরাও করেছে এলাকাবাসী।



বৃহস্পতিবার দুপুরে ঘেরাও কর্মসূচিতে ভাদুঘর গ্রামের সহস্রাধিক কৃষক অংশ নেন।



এসময় কৃষকরা চুরিরোধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে ও বিভিন্ন স্লোগান দেন।



কৃষকদের অভিযোগ, ভাদুঘরসহ আশপাশের মাশাউড়া, টেকেরখলা, দেওদিনা, ছাইরদাইরা বিলে কৃষকদের সেচের মেশিনসহ বিভিন্ন কৃষি সরঞ্জামাদি প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে।



এছাড়াও বাড়ি থেকে কৃষকদের হালের বলদ ও গাভী চুরি হচ্ছে। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয় না পুলিশ। এর প্রতিবাদ ও চুরিরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেন তারা।



এসময় বিক্ষোভকারীরা চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর