,

সিরাজদিখানে খোলা আকাশের নিচে পাঠদান

image_115590সিরাজদিখানের উপজেলার গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত্ চলছে খোলা আকাশের নিচে পড়াশোনা। ১৯৪০ সালে স্থাপিত বিদ্যালয়টির ১নং ভবন নির্মাণ করা হয় প্রায় ২০ বছর পূর্বে। বর্তমানে ভবনটি জরাজীর্ণ ও ইহার বিভিন্ন অংশ খসে পড়ে বিভিন্ন সময় ছাত্র-ছাত্রী আহতের ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। ফলে বিদ্যালয়ের ২শ' ২৫ জন ছাত্র-ছাত্রীর ২ নং ভবনের দুই রুমে পড়াশোনার জায়গা হয় না। তাই বাধ্য হয়ে বেশির ভাগ শিক্ষার্থীর ক্লাশ নিতে হচ্ছে বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে। ফলে প্রতিদিন সকালে এসে কোমলমতি শিক্ষার্থীদের বসার জন্য ব্রেঞ্চগুলো টেনে বাহিরে আনতে হয়, আবার ছুটির শেষে বেঞ্চগুলো ভেতরে ঢুকিয়ে রাখতে হয়। এ কারণে অনেক সময় ছাত্র-ছাত্রীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। বিদ্যালয়টির কোন খেলার মাঠ না থাকায় ছাত্র-ছাত্রীরা খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক মোঃ আতিকুল ইসলাম জানান, ভবনের দুরবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন ইত্তেফাককে জানান, বিদ্যালয়টির দুরবস্থার কথা আমরা তদন্ত করে সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুত বিদ্যালয়টির সমস্যার সমাধান করা হবে বলে জানান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর