,

স্মিথ সর্বকালের সেরা অধিনায়ক: কারস্টেন

531ac749547fb-Kirsten-and-Smith-image২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সী গ্রায়েম স্মিথের হাতে তুলে দেওয়া হয়েছিল অধিনায়কত্বের গুরুদায়িত্ব। তখন হয়তো বিস্ময়ের শেষ ছিল না ক্রিকেট বিশ্বের। কিন্তু অভিজ্ঞতা কম হলেও নেতৃত্বের গুণ যে তাঁর ঠিকই ছিল, সেটা নিয়ে এখন আর কারোরই সংশয় থাকার কথা নয়। দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ এই অধিনায়কই বিগত ১১ বছরে দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। সাবেক সতীর্থ গ্যারি কারস্টেন তো স্মিথকেই বসিয়েছেন সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের আসনে।
স্মিথ যে ম্যাচটায় প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন, সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অন্য সব খেলোয়াড়ই ছিল তাঁর চেয়ে বয়সে বড়। ২০০৪ সালে অবসরে যাওয়ার আগে স্মিথের নেতৃত্বে কারস্টেনও খেলেছেন চারটি টেস্ট। স্মিথ অধিনায়ক হিসেবে যা করেছেন সেটা অন্য কারও পক্ষে করা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে কারস্টেনের। সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারতের সাবেক এই কোচ বলেছেন, ‘স্মিথই কি টেস্ট ক্রিকেটের সেরা অধিনায়ক? আমার দৃষ্টিতে তাই হওয়া উচিত। আমার মনে হয় না অন্য কারও পক্ষে এত লম্বা সময় ধরে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে। আমরা এটা জানি। স্মিথ দক্ষিণ আফ্রিকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যে ধরনের সাফল্য সে নিজে পেয়েছে, যে ধরনের সাফল্য সে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে এনে দিয়েছে তাতে আমি দাবি করব যে স্মিথই সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক।’

খুব একটা বাড়িয়ে হয়তো সত্যিই বলেননি কারস্টেন। টেস্টে সবচেয়ে বেশি (১০৯টি) ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি আছে স্মিথের দখলে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি (৫৩টি) ম্যাচ জেতার রেকর্ডটির পাশেও আছে স্মিথের নাম। তাঁর নেতৃত্বেই টেস্ট ক্রিকেটের এক নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। গত প্রায় আট বছর বিদেশের মাটিতে টেস্ট সিরিজে হারেনি স্মিথের দল। কারস্টেন তো স্মিথকে সর্বকালের সেরা বলতেই পারেন!

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি