,

হনুমানের পারলৌকিক কাজ, নিমন্ত্রিত ৩ হাজার!

 

articleতপন বদ্যোপাধ্যায় : ছবির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে গোটা গ্রাম৷ ছবিতে ঝুলছে রজনীগন্ধার মালা৷ ধূপ-ধুনোর গন্ধে ম ম করছে চতুর্দিক৷ 
সেই সকাল থেকে শুরু হয়েছে নাম-সংকীর্তন, মৃতের আÍার শান্তি কামনায়৷ দুপুরে পংক্তিভোজন৷ ৩ হাজারেরও বেশি গ্রামবাসী খেলেন৷ ভাত-ছোলার ডাল, শুক্ত, দুই রকমের তরকারি, পায়েস৷ 
কার শ্রাদ্ধে জানেন? এক হনুমানের৷ 
না-মানুষের শ্রাদ্ধে মানুষের এই এলাহী আয়োজন রীতিমতো চমকে দেওয়ার মতো৷ 
গত বৃহস্পতিবার স্বরূপনগরের চারঘাট এলাকায় গার্লস স্কুলের পাশে হাই-টেনশন তারে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হনুমানটির। শোকে ডুবে যায় গোটা গ্রাম৷ গ্রামবাসীরাই হনুমানকে নিয়ম মেনে কবরস্থ করে৷ সবাই মিলে ঠিক করে, মৃত হনুমানের স্মৃতিতে কবরের উপর একটি সমাধি মন্দির গড়া হবে৷ তারপরই চাঁদা তোলা শুরু হয়৷ইতিমধ্যেই সমাধি মন্দিরের জন্য ৫০ হাজার টাকার বেশি চাঁদা উঠেছে৷ এদিন ছিল হনুমানের পারলৌকিক ক্রিয়া৷ সকাল থেকেই ব্যস্ততা৷হনুমানের ছবিতে মালা পরিয়ে ধূপ-ধুনো জ্বালিয়ে সমাধি মন্দিরের পাশেই শুরু হয়েছে শ্রাদ্ধানুষ্ঠান৷ পুরুত এসে নিয়ম-কাজ করেছেন৷ শুধু চারঘাটের মানুষই নয়, হনুমানের শ্রাদ্ধে জড়ো হয়েছেন আশপাশের গ্রামের মানুষও৷ লবণগোলা, মোল্লাডাঙা, টিপি, ঘোলা, শ্রীরামপুর৷ প্রায় চোদ্দো-পনেরটি গ্রাম একাকার হয়ে গিয়েছে রামভক্তের বিদেহী আÍার শান্তিকামনায়৷ গ্রামবাসীরা জানালেন, সবাই যে চাঁদা দিচ্ছেন তা নয়৷ অনেকেই পারলৌকিক ক্রিয়ার জন্য চাল, ডাল, সবজি দিয়েছেন৷ ওই দানের সামগ্রী দিয়েই চলছে রান্না, পংক্তিভোজ৷ জানা গেল, শ্রাদ্ধানুষ্ঠানের পরই শুরু হবে সমাধি-মন্দির নির্মাণের কাজ৷ না-মানুষের মৃত্যুতে মানুষের এমন উš§াদনা, ভালোবাসা সত্যিই নজিরবিহীন৷  

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি