মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সঞ্জয়কে বারবার প্যারোলে মুক্তি কেন?

530c2b3acf7b4-sonjoyভারতের মহারাষ্ট্র সরকারের কাছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে বারবার প্যারোলে মুক্তি দেওয়ার কারণ জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্ত্রী মান্যতা দত্তর অসুস্থতার কারণ দেখিয়ে সঞ্জয় দত্ত বেশ কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছেন। এর আগে সর্বশেষ তিনি ২০১৩ সালের ২১ ডিসেম্বর প্যারোলে মুক্তি পান। তারপর এই মেয়াদ আরও দুইবার বাড়ানো হয়। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তাঁর কারাগারে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু প্যারোলে মুক্তির মেয়াদ  আবার এক মাস বাড়িয়ে ২১ মার্চ করা হয়। সঞ্জয় দত্ত পুনে বিভাগীয় কমিশনারের কাছে সর্বশেষ আবেদনে বলেছিলেন, তাঁর স্ত্রী মান্যতা অস্ত্রোপচারের পর এখনো অসুস্থ রয়েছেন। তাঁকে (স্ত্রী) ও তাঁর দুই যমজ সন্তানের যত্ন নেওয়ার জন্য আরও কিছুদিন তাঁর বাড়িতে থাকা প্রয়োজন। গত ১ অক্টোবর থেকে সঞ্জয় দত্ত অসুস্থতার জন্য দুই দফায় ১৫ দিন করে মোট ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। বলিউড তারকা সঞ্জয় দত্তকে বারবার প্যারোলে মুক্তি দেওয়ার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের ঘটনায় বেআইনি অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তের পাঁচ বছরের কারাদণ্ড হয়। তিনি মহারাষ্ট্রের পুনে ইয়ারওয়াড়া কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ছুটির প্রথম দিনে কমলাপুরে নির্ধারিত সময় ছেড়েছে ট্রেন

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, বিশ্বকাপ স্বপ্নে শঙ্কা

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক পরিবারের নিহত ৩

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল

ইরান যুদ্ধে ইসরায়েলের ৩৫৩০ জন আহত

ছুটির দিনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

অপরিচিতদের সন্দেহজনক আনাগোনায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

যেভাবে অল্পের জন্য বেঁচে যান মোজতবা খামেনি

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১২০০ কোটি ডলার

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন