,

ভারতীয় ভিসা সেন্টার বাড়ানো হবে: পঙ্কজ সরন

530b203027573-b8888ভারতীয় ভিসাপ্রত্যাশীদের চাহিদা পূরণে এ দেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।

আজ সোমবার মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় তিনি এ কথা জানান। রাজধানীর দিলকুশায় মেট্রো চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ২০০৯ সালের পর থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতীয় ভিসা ইস্যুর পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। এমনকি বহু ব্যবহারিক (মাল্টিপল) ভিসাও ইস্যু করা হচ্ছে। তার পরও ভারতীয় ভিসার চাহিদা দিন দিন বাড়ছে। কোনো রকম ভোগান্তি ছাড়া কীভাবে এই চাহিদা পূরণ করা যায় সেই পথ খোঁজা হচ্ছে।

পঙ্কজ সরন বলেন, ভিসা সেন্টার বাড়ানোর পাশাপাশি অনলাইনের মাধ্যমে প্রকৃত আবেদনকারীরা যাতে বঞ্চিত না হন সে জন্য কারিগরি সমাধানের পথ খোঁজা হচ্ছে। তাত্ক্ষণিক ভিসাপদ্ধতি বা ‘অন অ্যারাইভাল ভিসা’ ইস্যুর ব্যাপারে দিল্লির কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলেও হাইকমিশনার জানান।

এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। সভায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমজাদ খান চৌধুরী, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, মেট্রো চেম্বারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ চেম্বার সদস্য ও ব্যবসায়ী, শিল্পপতিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর