,

সবচেয়ে পুরোনো হ্যান্ডব্যাগ

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের কোর্টাউল্ড গ্যালারির এক প্রদর্শনীতে ১৪ শতকের একটি হ্যান্ডব্যাগ স্থান পেয়েছে। পিতলের তৈরি সোনা-রুপা-খচিত নারীর এই ব্যবহার্যটি বিশ্বের সবচেয়ে প্রাচীন হ্যান্ডব্যাগ বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের বরাতে গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইরাকের মসুল শহরে ১৪ শতকে এ হ্যান্ডব্যাগটি তৈরি হয়েছে।

হ্যান্ডব্যাগটির বেশিরভাগ অলঙ্করণে মুসলিম সংস্কৃতির ঐতিহ্য রয়েছে।১৪ শতকে উত্তর ইরাকের মসুল শহরে তৈরি প্রাচীন হ্যান্ডব্যাগ।



তবে কারিগরেরা ব্যাগটির একটি অংশে তত্কালীন নয়া মঙ্গল শাসকদের ছাপ রেখেছেন। খানিকটা ক্ষয়ে যাওয়া একটি নকশায় দেখা যায়, দুজন নারী-পুরুষ মঞ্চে বসে আছেন। তাঁদের পরনে মঙ্গলীয় পোশাক, মাথায় পালকের টুপি। তাঁদের চারপাশে ঘিরে রয়েছেন রাজপারিষদবৃন্দসহ অনেকে। এ ছাড়া দূরে বায়ে একজন বাজপাখি-পালক এবং দূরে ডানে একজন বাদ্যবাদক ও ছাতাবাহক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর