,

বিশ্বকাপ অনিশ্চিত পুয়োলের

news-image

5306d650cbc96-puyol_Image২০১০ সালের বিশ্বকাপ ও টানা দুটি ইউরো কাপজয়ী দলের সদস্যদের নিয়েই ব্রাজিল বিশ্বকাপ জয়ের মিশনে নামবেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। স্পেনের স্বর্ণালি প্রজন্মের জন্য এটাই শেষ সুযোগ আরও একবার বিশ্বকাপের শিরোপাটা হাতে নেওয়ার। কিন্তু রক্ষণভাগের অন্যতম প্রধান সেনানী কার্লোস পুয়োল হয়তো নাও থাকতে পারেন স্পেনের বিশ্বকাপ মিশনে। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন স্পেনের সহকারী কোচ টনি গ্রান্ড।



না, ইনজুরি নয়। বয়সটাই বাদ সাধছে পুয়োলের বিশ্বকাপ স্বপ্নে। আগামী এপ্রিলেই ৩৬ বছর পূর্ণ হবে স্পেনের পক্ষে ১০০টি ম্যাচ খেলা পুয়োলের। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলেও অনিয়মিত হয়ে পড়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। এবারের মৌসুমে মাঠে নেমেছেন মাত্র ১১টি ম্যাচে। মাঠে নিয়মিত উপস্থিতি না থাকাটাই পুয়োলকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন গ্রান্ড। তিনি বলেছেন, ‘আমি তাকে পুরোপুরি বাতিল করে দিইনি। কিন্তু অবশ্যই তার আরও বেশি বেশি ম্যাচ খেলা প্রয়োজন। বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার মাঠে নামতে হবে। বিশ্বকাপের জন্য এখনো তিন মাস বাকি। কিন্তু দলে অন্তর্ভুক্তির কাজটা তার জন্য কঠিনই হয়ে যাচ্ছে।’



তরুণদের মধ্য থেকে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলেসান্দ্রা বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন গ্রান্ড, ‘তরুণদের মধ্যে থিয়াগোই সবচেয়ে বেশি অভিজ্ঞ। সে বায়ার্নের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই খেলছে। অন্য সবার চেয়ে তারই বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা বেশি।’— গোল ডটকম

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর