,

শনিবার আসছে পাকিস্তান রোববার ভারত

Asia Cup-2১২তম এশিয়া কাপে অংশ নিতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। এছাড়া ভারত ও আফগানিস্তান ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে ২৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এশিয়া কাপ টুর্নামেন্ট কমিটির প্রধান আমিনুল ইসলাম বুলবুল বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বলেন, ‘১২তম এশিয়া কাপে অংশ নিয়ে পাকিস্তান ক্রিকেট দল শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে। এছাড়া টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয়া আফগানিস্তান ২৩ ফেব্রুয়ারি দুপুরেই ঢাকায় আসবে। আর ভারতের ক্রিকেট দলও একই দিন (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছাবে।’

এবারের এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও প্রথমবারের মতো লড়াইয়ে অংশ নেবে আফগানিস্তান। গত আসরের এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশকে ২ রানে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আগামী ২৫ ফেব্রুয়ারি ফতুল্লায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি ফতুল্লায় ভারতের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচসহ বাকি ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ। সবগুলো ম্যাচই হবে দিন-রাতের।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর