,

নবীনগরে ভোটের আগে ভোট

nb-19-2-14নবীনগরে উপজেলা নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে চমক দেখিয়েছে আওয়ামীলীগ। বিভক্ত সরব হয়ে উঠেছে। বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত সভার আদলে থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের ৫২৩ জন ভোটারদের নিয়ে ভোটের আগে ভোটের মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করেন আওয়ামীলীগ। আগামী ১৫ই মার্চ উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়রম্যান পদে ৫জন ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এই প্রার্থী বাছাইয়ে অংশ নেন। এতে ১৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে সাইফুর রহমান সোহেল, ২০৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন সরকার ও ৩৮৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যন পদে সেলীনা মাহাবুব নির্বাচিত হয়। নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.এ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। অন্যান্যদের উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নিয়াজ মো: খান, এবাদুল করিম বুলবুল, ডেভলাপমেন্ট ব্যাংকের পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল, রূপালী ব্যাংকের পরিচালক ব্যারিষ্টার জাকির আহম্মেদ, হাবিবুর রহমান, আওলাদ হোসেন প্রমুখ। নির্বাচিত প্রার্থী ছাড়া কেউ নির্বাচনে অংশ নিলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে বলে নের্তৃবৃন্দ ঘোষনা করেন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর