,

রাসেলের বিরুদ্ধে দুটি মামলা, রিমান্ড চাইবে পুলিশ

5303284c49460-al-qaedatআল-কায়েদাপ্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাসেল বিন সাত্তারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে টাঙ্গাইল থানায় মামলা দুটি করা হয়। রাতেই রাসেলকে টাঙ্গাইল থানার পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, র্যাব-১২-এর উপসহকারী পরিচালক কামাল হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় রাসেলের বিরুদ্ধে বর্তমান সরকার ও সরকারপ্রধানের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল তায়াবীর জানান, রাসেলকে আদালতে হাজির করে দুটি মামলায় ১৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর