শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়ার জন্য হীনমন্যতায় ভোগেন অভিষেক!

5304416934cb0-Abhishekসাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সুখে সংসার করছেন বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের ছেলে ‘ধুম’ তারকা অভিষেক বচ্চন। অসম্ভব রূপবতী স্ত্রীর সামনে নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগেন বলেই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।

করণ জোহরের উপস্থাপনায় কফি উইথ করণ অনুষ্ঠানে ১৬ ফেব্রুয়ারি রোববার হাজির ছিলেন অভিষেক বচ্চন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটিকে বিয়ে করার পর তাঁর রূপের সামনে নিজের রূপ নিয়ে কোনো রকম হীনমন্যতা কাজ করে কি না জানতে চাইলে অভিষেক সরাসরি কিছু না বলে একটু ঘুরিয়ে-পেঁচিয়েই উত্তর দেন। তিনি বলেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি সে। আমি রোজ আয়নায় নিজেকে দেখি। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার বিষয়টি আমার কাছে রীতিমতো ভয়ংকর একটি দৃশ্য বলেই মনে হয়।’

অভিষেক আরও বলেন, ‘কাজেই ঐশ্বরিয়ার রূপের সঙ্গে কোনোভাবেই নিজের তুলনা আমি করতে পারি না। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাহ্যিক সৌন্দর্যের কারণে আমরা একে অন্যকে জীবনসঙ্গী নির্বাচন করিনি। ব্যক্তিজীবনে সে একেবারেই মাটির মানুষ। তাঁর মতো বন্ধুসুলভ ও বিনয়ী মানুষ খুব কমই আছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে। পরের বছরের শুরুর দিকে প্রিয়তমাকে সারা জীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দেন অভিষেক। তাঁর বিয়ের প্রস্তাবে সানন্দেই ইতিবাচক সাড়া দেন ঐশ্বরিয়া। ২০০৭ সালের ২০ এপ্রিল হিন্দু রীতি অনুযায়ী অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চার বছর পর তাঁদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনের জন্ম হয়।

বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। বলিউডের তারকাদের মধ্যে সুখী দাম্পত্যের উদাহরণ খুব কমই আছে। পরকীয়া, মনের অমিল কিংবা আরও নানা তুচ্ছ কারণে তারকাদের বিচ্ছেদের ঘটনা ঘটছে হরহামেশাই। কিন্তু এ ক্ষেত্রে বিরল দৃষ্টান্তই স্থাপন করেছেন অভিষেক-ঐশ্বরিয়া। পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে এগিয়ে চলেছে তাঁদের সুখী দাম্পত্য জীবন।     

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান