,

মেঘ কেটে রোদ উঠেছে পিট-জোলির সম্পর্কে!

53035339c48fc-Angelinaহলিউডের অন্যতম সফল তারকাযুগল হিসেবে উচ্চারিত হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির নাম। সপ্তাহ খানেক আগে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবির সহ-অভিনেত্রী কেনিয়ার লুপিটা নিওঙ্গোর প্রতি পিটের বিশেষ দুর্বলতার খবর চাউর হয়। তবে ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পিট-লুপিটা সখ্যের গুঞ্জনের আগুনে পানি ঢেলেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।



অনুষ্ঠানে একই রকম পোশাক পরে হাজির হন পিট ও জোলি। তাঁদের দুজনের পরনেই ছিল সাদা শার্ট ও কালো স্যুট-প্যান্ট। সেখানে এই জুটির হাসিখুশি ও অন্তরঙ্গ আচরণ দেখে স্পষ্ট বোঝা যায়, তাঁদের মধ্যে কোনো মনোমালিন্য চলছে না। পরোক্ষভাবে তাঁরা যেন বোঝাতে চাইছিলেন, তাঁরা একসঙ্গেই আছেন, কোনো ঝামেলা নেই। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।



সপ্তাহ খানেক আগে জোলি পরিচালিত ‘আনব্রোকেন’ ছবির কাজ শেষ হওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জোলির ভঙ্গুর স্বাস্থ্য আর শুকনো চেহারা দেখে সবাই বেশ অবাক হন। জোলির চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। কপালের শিরা স্ফীত হয়ে উঠেছিল। তাঁর ঠোঁটও শুকনো দেখাচ্ছিল। সব মিলিয়ে তাঁকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছিল।



এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে উপস্থিত সবাই বলাবলি করতে থাকেন, আসলে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবির সহ-অভিনেত্রী ৩০ বছর বয়সী লুপিটার প্রতি পিটের দুর্বলতার বিষয়টি জানতে পেরে দুশ্চিন্তায় জোলির এই দশা হয়েছে।



তবে গত রোববার বাফটার ৬৭তম আসরে জোলিকে দেখে পুরোপুরি সুস্থ মনে হয়েছে। তাঁর চোখের নিচে কালি দেখা যায়নি। চেহারা ও ঠোঁট থেকে শুকনো ভাবটাও পুরোপুরি চলে গেছে। লাল গালিচায় পিটের বাহুডোরে নিজেকে সঁপে দিয়ে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দেন জোলি। তাঁদের আচরণে একে অন্যের প্রতি ভালোবাসা ও মুগ্ধতা স্পষ্ট ফুটে ওঠে। সব মিলিয়ে চিরচেনা পিট-জোলিকেই খুঁজে পান সবাই।



‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ব্র্যাড পিট। স্টিভ ম্যাকুইন পরিচালিত ব্রিটিশ-আমেরিকান এ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল গত বছরের ৮ নভেম্বর। আর যুক্তরাজ্যে ছবিটি মুক্তি দেওয়া হয় চলতি বছরের ১০ জানুয়ারি। এ বছর বাফটা আসর থেকে সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’। এ ছাড়া ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেতা চুইটেল এজিওফোর।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি