,

সব ক্ষেত্রে অবিলম্বে বাংলা ভাষা ব্যবহার কেন নয়

5301b0caaa895-imagesসব ক্ষেত্রে অবিলম্বে বাংলা ভাষা ব্যবহারে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এ রুল দেন।

একই সঙ্গে ইলেকট্রনিক মিডিয়া, গাড়ির নম্বরপ্লেট, সাইনবোর্ড, ব্যক্তিগত নামফলক এক মাসের মধ্যে বাংলায় লিখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১ এপ্রিল আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়েছে।

মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও সংস্কৃতিসচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ইংরেজিতে থাকা ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন, গাড়ির নম্বরপ্লেট, সাইনবোর্ড, ব্যক্তিগত নামফলক এক মাসের মধ্যে বাংলায় লিখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে বিবাদীদের ১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারে কার্যকর ব্যবস্থা প্রবর্তনের নির্দেশনা চেয়ে গতকাল রোববার বাংলায় লেখা একটি রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ রিটটি করেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি