,

নাসিরনগরে দুই দলের প্রার্থী ঘোষনা, বি এন পির এক গ্রুপ মানেনা

searchব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর  উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও বি এন পি দুই দলইপৃথক পৃথক প্রার্থীতা ঘোষণা করেছে । ঘোষনাকৃত  প্রার্থীদের মাঝে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার (উপজেলা চেয়ারম্যান) উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (ভাইস চেয়ারম্যান) সৈয়দা হামিদা লতিফ পান্না (মহিলা ভাইস চেয়ারম্যান),অপর দিকে বি এন পি থেকে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম এ হান্নান (উপজেলা চেয়ারম্যান) সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (ভাইস চেয়ারম্যান) লুৎফুন্নাহার পাপিয়া কে (মহিলা ভাইস চেয়ারম্যান) ঘোষনা করা হয়েছে। আওয়ামীলীগ গত ১৬ ফেব্রুয়ারী ঢাকা মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হকের  বাস ভবণ থেকে দলীয় নেতা কর্মীদের নিয়ে পরামর্শ শেষে এ ঘোষনা দেন। অপরদিকে ১৭ ফেব্রুয়ারী উপজেলা বি এন পির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান তার নাসিরনগর বাস ভবনে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরামর্শ করে তিনজন কে এ ঘোষনা দেওয়ার সাথে সাথেই  উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ওমরাও খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ছোয়াব খান তাদের লোকজন নিয়ে মিছিল শুরু করে ॥ এ ঘোষনা মানিনা, মানবনা। তারা এ ঘোষনা বাতিল করে সঠিক সিদ্বান্ত নেওযার অনুরোধ করেন। এ বিষয়ে ওমরাও খান ও ছোয়াব খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তারা জানান, আমরা মিছির করে দাবী জানিয়েছি কিন্তু প্রার্থী ঘোষনা দিয়েই সভাপতি ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। অপরদিকে ১৯ দলীয় জোটের পক্ষে কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টারও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা