,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসটিআই’র অভিযান : ২৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা

bbariaবিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ, নবায়ন না করা সহ উৎপাদিত পন্যর সঠিক মান বজায় না রেখে পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় বিএসটিআই, চট্টগ্রাম এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭ উপজেলায় ৪০টি ব্রিক ফিল্ড ও ১০টি খাদ্য পণ্য প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের পর বিএসটিআই অর্ডিন্যান্স অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য হওয়ায় ব্রাক্ষনবাড়িয়ার ২৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এরমধ্যে ১৬ টি ইটাখলা, ২ টি খাবার পানি, ৫ টি পাউরুটি, বিস্কুট, কেক ও ১ টি ডিটারজেন্ট পাউডার কারখানার রয়েছে। বিএসটিআই’র পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রাক্ষনবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আজ (সোমবার) মামলা প্রেরণ করা হয়েছে।

বিএসটিআই’র কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিএসটিআই’র অভিযান অব্যাহত থাকবে বলে একজন কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা