,

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

deathকক্সবাজার শহরের পানবাজার সড়কের হোটেল আল নিজাম থেকে রহিমা খাতুন (২০) নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে হোটেল কর্তৃপক্ষের দেওয়া খবরে পুলিশ হোটেলের ৩১০ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। ওই কক্ষে তরুণীর সাথে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি এবং হোটেল ম্যানেজার দুজনই পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি চাকু, এক জোড়া স্যান্ডেল, কয়েকটি ফাইল ছবি ও একটি কালো রঙের বোরকা জব্ধ করেছে পুলিশ।
হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী ওই তরুণীর নাম রহিমা খাতুন (২০), স্বামী আব্দুল মোনাফ, ঠিকানা- শামলাপুর, টেকনাফ, কক্সবাজার। মোবাইল নম্বর : ০১৮১৯০২৫৭৪০। নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের কর্মচারী পরিচয়ে এক কিশোর জানায়, নিহত তরুণীর সাথে স্বামী উল্লেখ করে আব্দুল মোনাফ নামে একজন লোক ছিলো।
গত শনিবার সকালে তারা হোটেলের ৩১০ নম্বর কক্ষটি ভাড়া নেয়। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সাড়া না পাওয়ায় হোটেলের কয়েকজন কর্মচারী ওই কক্ষের সামনে গেলে কক্ষটি বাইরে তালা লাগানো দেখে তারা। কিন্তু ফোকর দিয়ে ভেতরে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে সদর মডেল থানার একদল পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে সেখান থেকে তরুণীর লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার এসআই সুনীল সুত্র ধর বলেন, খবর পেয়ে হোটেলের ৩১০ নম্বর কক্ষের মেঝেতে পড়ে থাকা গলাকাটা রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, নিহতের সাথে পাওয়া মোবাইল এর সূত্র ধরে ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে। শিগগিরই এর ক্লু উদ্ধার করা যাবে বলে আশা করছি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের কলাতলী বিচ সিটি রিসোর্ট এর ১১০ নম্বর কক্ষ থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক আসমা সুলতানার লাশ উদ্ধার করা হয়।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর